ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

গাজীপুরে মোজা কারখানায় ভয়াবহ আগুন,নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

গাজীপুরের শ্রীপুরে একটি মোজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেডে কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন।


জানা গেছে, গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় একটি মোজা তৈরির কারখানায় আগুন লাগে। পরে এটি আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে।


গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড কারখানার ভবনের দুই তলা ও তিন তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাপাসিয়া, জয়দেবপুর, রাজেন্দ্রপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ads
ads
ads

Our Facebook Page

↑